জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই)  গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন হাজার হাজার মানুষ। অনেক কিশোর ও তরুণ পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছে। আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। যারা এখন এই নতুন বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, তারা যদি ব্যর্থ হন, তাহলে ইতিহাসের কাঠগড়ায় ছাত্র-জনতার মুখোমুখি হতে হবে।বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, ‘জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্ক রয়েছে। দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে তারা দ্বিধা করবে না।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ফের নিজেকে শেষ করে দিলেন আরও ৪ ইসরায়েলি সেনা
গাজায় ফের নিজেকে শেষ করে দিলেন আরও ৪ ইসরায়েলি সেনা

গত দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজায় ৪ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ত্মহত্যাকারীদের মধ্যে দুজন ছিলেন কনস্ক্রিপ্ট। অর্থাৎ বাধ্যতামূলক সামরিক Read more

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু
তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি সাথীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার Read more

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ

মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে দুস্থ অসহায়দের চাল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরে অসচ্ছল দুস্থ ও Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ
বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই Read more

যশোরে মোবাইল না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
যশোরে মোবাইল না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরে মোবাইল চালাতে না দেওয়ায় উম্মে হাফসা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন