জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখন পর্যন্ত শহিদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে ‘সবচেয়ে বড় ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শনিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে তিনি বলেন, অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা সরকারের কোনো উপদেষ্টা একবারের জন্যও শহিদ পরিবারের সঙ্গে বসেননি। এটি অত্যন্ত হতাশাজনক।সারজিস আলম অভিযোগ করে জানান, জুলাই ও আগস্ট মাসে শহিদ পরিবারের সঙ্গে একটি মতবিনিময় সভার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। বরং সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যা তিনি ‘দায়সারা কর্মসূচি’ হিসেবে আখ্যা দেন।এই পরিস্থিতিতে তিনি শহিদ পরিবারের প্রতি ৫ আগস্টের সরকারি কর্মসূচি বয়কটের আহ্বান জানান।তার ভাষায়, একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছরে এক হাজার শহিদ পরিবারের সঙ্গে একবারও বসতে না পারে, তাহলে এটি তাদের মানবিক ও প্রশাসনিক ব্যর্থতার বড় উদাহরণ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় শারমীন শিলাকে (ক্রিম আপা) গ্রেপ্তার Read more

বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম
নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়েছেন সোলাইমান ইসলাম। কৃষক পরিবার থেকে উঠে আসা হামিমের বয়স Read more

রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ
রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ

বয়স ৪০ পেরোলেও পা যেন থামে না। মাঠজুড়ে এখনো তরুণদের চেয়েও বেশি দাপট দেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেন, খেলায় নেতৃত্ব Read more

উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!
উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সম্প্রতি ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন