ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন এবং দুপুরে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্ব ঢালচর এলাকার মেঘনা নদীতে এ দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটে।ঢালচর এলাকার ইব্রাহিম মাঝি জানান, শুক্রবার সকালে জাফর মাঝি তার ট্রলারে ৬ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ শিকার করতে নদীতে যান। পরে দুপুরে জাল টানার সময় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সকল জেলে নদীতে ভাসতে থাকেন। পরে তাদের থেকে কিছুটা দূরে জাফর মাঝির অপর একটি ট্রলার জেলেদের ভাসতে দেখে এগিয়ে এসে তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।তিনি আরও জানান, সকালে নদী কিছুটা শান্ত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। সেই সঙ্গে বৃষ্টি আর বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। নদী বেশ উত্তাল থাকায় ট্রলার নিয়ে নদীতে যাওয়া বিপদজনক।এছাড়াও সকাল ১১টার দিকে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় ভোলার ইলিশা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ৬ জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিক পাশের একটি ট্রলার ছুটে গিয়ে সবাইকে জীবিত উদ্ধার করে।ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পূর্ব ঢালচরের চর কুকরি-মুকরির নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুকল্যাণ বিশ্বাস জানান, দুপুরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ওই ট্রলারে থাকা ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. Read more

ত্বক ফর্সাকারী ২২ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ
ত্বক ফর্সাকারী ২২ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ

দেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে ২২টি ব্র্যান্ডে বিপজ্জনক মাত্রার পারদ (মার্কারি) পাওয়া গেছে। পারদের মাত্রা আন্তর্জাতিক Read more

ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?
ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?

ইসরায়েলের নৌ-অবরোধে ভেঙে গাজায় যখন সাধারণ মানুষের ছোট নৌকা পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না? এমন Read more

ব্রেন স্ট্রোকের লক্ষণ, কারণ ও প্রতিরোধ
ব্রেন স্ট্রোকের লক্ষণ, কারণ ও প্রতিরোধ

স্ট্রোক হলো ব্রেন বা মস্তিষ্কের রোগ। যত অসংক্রামক রোগে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে স্ট্রোক দ্বিতীয় প্রধান কারণ। জনসচেতনতা যথাযথভাবে Read more

আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল
আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ Read more

নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান
নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান

অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন