ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়া (৩০)–এর দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা ওহাব মৃধার স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে দিয়ে আসতেন এবং নিয়ে আসতেন। গত সোমবার (২১ জুলাই) দুপুরে তিনি তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে ওহিকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন। ছেলে ক্লাস শেষে বের হলে, আফসানা প্রিয়া ছেলের ব্যাগ আনতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। ঠিক তখনই একটি বিমান বিদ্যালয় ভবনে বিধ্বস্ত হয়।ঘটনার পর ওহিকে উদ্ধার করা গেলেও তার মা নিখোঁজ থাকেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার (২৪ জুলাই) তার মরদেহ শনাক্ত করা হয়।পরে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মেদীয়াশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ Read more

স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। Read more

লক্ষ্মীপুরে জেলেদের রোগাক্রান্ত বকনা বাছুর বিতরণের অভিযোগ
লক্ষ্মীপুরে জেলেদের রোগাক্রান্ত বকনা বাছুর বিতরণের অভিযোগ

লক্ষ্মীপুরে রোগাক্রান্ত ও আকারে ছোট বকনা বাছুর (গরু) বিতরণের অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে জেলেরা। প্রতিবাদের Read more

হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক
হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে হামলা চালিয়েছিল হামাস। হামলায় বেঁচে যান ইসরায়েলি যুবক রোই শালেভ (২৮)। তবে Read more

‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা
‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা

"ফিলিপিন্সে লাল-সবুজ" স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ২০২৫-এর ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক উৎসব আজ শনিবার (১৭ মে) শেরেবাংলা Read more

চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন