যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন ও ইউনিয়ন বিএনপির সদস্য আমিন উদ্দীন। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।বুধবার (২৫ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তাদের সাথে দলীয় নেতাকর্মীর কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে বিএনপি নেতা আমির হোসেন, শাহ আলম সাগর ও আমিন উদ্দীন বেপরোয়া হয়ে ওঠেন। সম্প্রতি তারা এফএমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের লোহার দরজা, জানালা ও লোহার রড বিক্রি করে লক্ষাধিক টাকা ভাগাভাগি করে নেয়। এছাড়া ভাঙা ভবনের ইট সুড়কি আমির হোসেনের বাড়ির রাস্তায় ব্যবহার করে। বিষয়টি জানাজানি হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। যশোর সদর উপজেলা শিক্ষা অফিসারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয়েছে।এদিকে, ফরিদপুর গ্রামের লুৎফর রহমান ঢাকার “মেসার্স স্মার্ট কনসালটেন্সী” নামক একটি ট্যাভেল এজেন্সীতে চাকরি করেন। এই চাকরির সুবাদে তার সাথে পরিচয় ঘটে যশোর শহরের ষষ্টিতলাপাড়ার কামরুল হাসানের। কামরুল হাসান তার ছেলেকে কানাডাতে পাঠানোর জন্য ওই এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন। পরে কামরুল হাসান তার ছেলেকে না পাঠিয়ে নিজেই বিদেশ যাবেন বলে জানান দেন। এ জন্য কামরুল হাসান প্রথমে এক লাখ পরে আরও এক লাখ ৯০ হাজার টাকা দেন কোম্পানিকে। এরপর কোম্পানির চুক্তি মোতাবেক বাকি টাকা না দিয়ে উল্টো টালবাহানা শুরু করেন। চুক্তি মোতাবেক কামরুল হাসান টাকা দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিকে বলে দেন তিনি বিদেশে যাবেন না। কিন্তু কিছু দিন গড়াতেই লুৎফর রহমানের কাছে টাকা দাবি করেন কামরুল।গত ৮ জুন কামরুল হাসান দেয়াড়ার বিএনপির নেতা আমির হোসেন, শাহ আলম সাগর, আমিন উদ্দীনসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে লুৎফর রহমানের বাড়ি যান। এদিন তারা টাকা ফেরত দেবার জন্য হুমকি-ধামকি দিয়ে আসেন। পরে ১১ জুন লুৎফর রহমানকে জিম্মি করে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।এসব কু-কর্ম ফাঁস হওয়ার পর তাদের নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপির বদনাম হতে থাকে। তাদের বহিষ্কারের দাবিতে অন্য নেতা-কর্মীরা সোচ্চার হন। বিষয়টি জেলা-উপজেলা নেতাদের কান পর্যন্ত পৌঁছে যায়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নেতা জানান, বিএনপি নেতা আমির হোসেন, শাহ আলম সাগর ও আমিন উদ্দীন দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত হন। তারা দলীয় সিদ্ধান্ত মানতেন না। তাদের পদ স্থগিত করায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। এই নেতার মত অনেকের দাবি আমির হোসেন, শাহ আলম সাগর ও আমিন উদ্দীনকে দল থেকে বহিষ্কার করা হোক। তাহলে দেয়াড়া ইউনিয়ন বিএনপিতে স্বস্তি ফিরে আসবে।যশোর জেলা বিএনপির এক নেতা জানান, দলের ভাবমূর্তি রক্ষা করতে হাই কমান্ড কঠোর অবস্থানে রয়েছে। দলের নাম ভাঙিয়ে সুবিধা আদায়কারীদের ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে ঠাঁই নেই। নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন, শাহ আলম সাগর ও আমিন উদ্দীনের পদ স্থগিত হয়েছে। এরপরও না শুধরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে Read more

শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন
শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ মোহাম্মদ জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ময়নাতদন্তকে কেন্দ্র করে থানার ওসির শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিশুটির Read more

বরগুনায় পাঁচ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, ভোগান্তিতে পর্যটকরা
বরগুনায় পাঁচ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, ভোগান্তিতে পর্যটকরা

বরগুনার তালতলীতে উচ্চতা জটিলতায় পাঁচ বছরেও শেষ করতে পারেনি টেংরাগিরি ইকোপার্কে যাওয়ার একমাত্র সেতুটির নির্মাণ কাজ। এতে পর্যটক শূন্য হয়ে Read more

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি

কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) শিক্ষার্থীরা।বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন