রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, কাকরাইলে গাড়িতে আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।মাইক্রোবাসের চালক রাজু ইসলাম জানান, কাকরাইল মোড় পার হওয়ার পরে গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়। পরে আমি গাড়ি থেকে সবাইকে বের করি এবং নিজে বের হই। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে শুরু করে।তিনি আরও বলেন, ইলেকট্রিক শক বা গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পারে। মালিককে জানিয়েছি, তিনি ঘটনাস্থলে আসছেন। মালিকের চার বোনকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলাম। মাইক্রোবাসটির বয়স এক বছরও হয়নি বলে জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!
গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা ও স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা। Read more

ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।বানজারমাসিন শহরের স্থানীয় একটি Read more

বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অপহৃত করে তাদের এলাকায় নিয়ে গেছে। বুধবার(২৩ Read more

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ Read more

আজ পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপের
আজ পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপের

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।ভারতের মাটিতে Read more

এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার
এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা 'আমার বাংলাদেশ পার্টি' (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন