বেনাপোলের ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ২১ বছর পর ভগ্নিপতি উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান মিজান শার্শা উপজেলার আমতলা গাতীপাড়া গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে এবং নিহত প্রিন্সের আপন দুলাভাই। অন্য আসামিরা হলেন, বেনাপোল কাগজপুকুর গ্রামের কালু ওরফে ঘাড়কাটা কালুর ছেলে সেকেন্দার আলী, একই গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম উদ্দিন এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন।রায়ের সময় আসামি মিজান ও সেকেন্দার আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত পিপি আব্দুর রাজ্জাক।মামলা বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ২০ আগস্ট প্রিন্স মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি পোড়াবাড়ি নারায়ণপুর গ্রাম থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন সকালে ছোট নিজামপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর প্রিন্সের মামা বকতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তিনি মামলার এজাহারে সন্দেহ প্রকাশ করেন যে, প্রিন্সের মোটরসাইকেলের প্রতি তার দুলাভাই মিজানের লোভ ছিল। মামলাটি তদন্তের পর বেরিয়ে আসে পরিকল্পিতভাবে মোটরসাইকেল ছিনতাই করতেই প্রিন্সকে হত্যা করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই আফজাল হোসেন ওই চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ২১ বছর পর বহুল প্রতীক্ষিত এই মামলার রায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। একই সাথে রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ Read more

শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু

বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এর পাতা শাক Read more

২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার
২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামের নাম চাকুল, সেই গ্রামের আইদুল ইসলামের মেয়ে রিনা পারভীন। এখানেই জন্ম রিনা Read more

চকরিয়ায় ইয়াবাসহ আটক ১
চকরিয়ায় ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সালমান খান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন