কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সালমান খান (৩৩) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটের সময় উপরোক্ত ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।আটককৃত ইয়াবা পাচারকারী সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসেনের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একজন ইয়াবা পাচারকারী মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় পুলিশের সন্দেহ হলে উক্ত পাচারকারীর মোটরসাইকেলের গতিরোধ করে থামিয়ে তল্লাশি করা হয়। ফলে উক্ত ইয়াবা পাচারকারীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকারী সালমান খানকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। উক্ত আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় সচেতন রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক
শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায়  বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে Read more

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক Read more

পত্রিকা: ‘হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক’
পত্রিকা: ‘হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে বাংলাদেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার কমে ২০ শতাংশে নামার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে শুল্কহার Read more

এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!

ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন