দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর বাবা বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেফতার সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক্টরচালক। ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তাদের বাড়ি থেকে ভাইরাল গিলা গাছ দেখার জন্য একটু দূরে যায়। সেখানে শিশুটিকে দেখতে পেয়ে লম্পট সাইফুল ইসলাম তাকে বিস্কুট কিনে দেন। বিস্কুট কিনে দেওয়ার পর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তাঁকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত তিন, আহত ১০
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত তিন, আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলে পৌছেছেন। কাতারে হামলার ঘটনায় ইসরাইল ব্যাপক সমালোচনার মুখে পড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন