দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় এ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।রোববার (০৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চলতি বছর কোরবানির পশু আমদানি করা হবে না। অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।তিনি বলেন, চলতি বছর মিয়ানমার প্রান্ত দিয়ে অবৈধ পথে পশু আমদানির কথা শোনা যাচ্ছে। তবে অবৈধ প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।ফরিদা আখতার বলেন, চলতি বছর কোরবানির জন্য  মোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে।  কোরবানির চাহিদা মেটানোর পরেও এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজারের বেশি গবাদিপশু অতিরিক্ত থাকবে।তিনি বলেন, কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

পরিস্থিতি জটিল হয়ে উঠছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুল
পরিস্থিতি জটিল হয়ে উঠছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুল

যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় দ্রুত নির্বাচনের Read more

বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন
বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন

বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তার অসীম শক্তি ও বড়ত্ব ও ক্ষমতার প্রকাশ। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ Read more

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, Read more

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা
বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা

একদিন পরই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে দেশের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বৈশাখী মেলা মানেই রঙিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন