মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা বাড়ির পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শুলপুর গ্রামের নানা স্বর্গীয় মধুসুদন মন্ডলের বাড়ির পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় বেলা সাড়ে ১২ টার দিকে শিশুর মা সারথী মন্ডলকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য সিরাজদিখান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন মা সারথীই নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছে। শিশুর বাবা জেলার শ্রীনগর উপজেলার পূর্ব হাষাড়া গ্রামের দীনেশ মন্ডল (৪৪) জানান, তার তিন ছেলে-মেয়ে। মাত্র ২৩ দিন আগে তৃতীয় ছেলে সন্তান জন্ম নেয়। সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী শুক্রবারই তার নাম রাখা হতো। তিন ছেলে-মেয়েকে নিয়ে স্ত্রী তার শ্বশুর বাড়ি সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে বসবাস করে আসছিলেন। শুক্রবার সকাল ৬ টা থেকে নানা বাড়িতে থাকা তার শিশু ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পান তিনি। এরপর তিনি সেখানে ছুটে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ৯ টার দিকে নানা বাড়ির পুকুর থেকে তার শিশু সন্তানকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  শিশুর বাবা দীনেশ মন্ডলের অভিযোগ, ‘আমার স্ত্রী মানসিক সমস্যায় আক্রান্ত। আমি সন্দেহ করছি, সে-ই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে, “বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে।” এরপর আর কিছু বলতে পারেনি।’কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও বলেন, ‘সারথী মণ্ডল প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ কারণে তাঁর স্বামী দীনেশ মন্ডল দেড় বছর আগে দুবাই থেকে দেশে চলে আসেন। ভোরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।’এ প্রসঙ্গে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, ‘শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো সে মুখ খোলেনি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকায় জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার ৩য় তলা থেকে মোঃ সিয়াম (১৪) নামের এক Read more

উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত
উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পাউবো’র প্রস্তুতি চলছে। নদীর পাড় ঘেঁষে সারি সারি জিও ট্রেক্সটাইল ব্যাগে বালু ভর্তি Read more

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’
গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’

ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ এবং ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর Read more

হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 

হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে Read more

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের
ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত এই খসড়া Read more

আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সরকারি চাকরিজীবীদের
আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সরকারি চাকরিজীবীদের

সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে, তাকে চাকরি থেকে বরখাস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন