গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা। সম্প্রতি একটি চোরাই ট্রলার জিলাল সিকদার নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী ক্রয়ের পর ভাঙ্গারি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।এই চোরাই ট্রলার বিক্রির সাথে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততা থাকার বিষয়ের কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি জরুরি সভা ডেকে কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা ও হিরন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নান্নু দাড়িয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ প্রদান করে। তিন দিনের মধ্যে এই কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।সরেজমিনে জানা গেছে, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা, ১ নং ওয়ার্ডের সহসভাপতি কামরুল শেখ ও বিএনপি নেতা মহম্মদ আলী ওরফে কানা মহম্মদ ট্রলারটি পবনারপাড় গ্রামের নদীর পাড়ে উঠিয়ে ৩ দিন ধরে কেটে পশ্চিমপাড়ে জিলাল সিকদারের ভাঙ্গারির দোকানে বিক্রি করেন।এ ঘটনা স্থানীয় আবদুর রহমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেন, ‘বিএনপিকে মন থেকে ভালোবাসতাম কিন্তু কুশলা ইউনিয়নের সকল চুরি ডাকাতির গডফাদার সেলিম মিয়া ঠান্ডা গুরুত্বপূর্ণ পদে থাকায় দলটার প্রতি জনসাধারণের ঘৃণা সৃষ্টি হচ্ছে। পবনারপাড় ট্রলার চুরির ঘটনায় ঠান্ডা স্পষ্টভাবে জড়িত। অবিলম্বে তার পদ থেকে অব্যাহতি চাই।’পবনারপাড় গ্রামের একাধিক ব্যক্তি বলেন, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা, ওয়ার্ড বিএনপির সহসভাপতি ভাঙ্গারি ব্যবসায়ী কামরুল শেখ ও বিএনপি নেতা মহম্মদ আলী ওরফে কানা মহম্মদ লেবার দিয়ে ট্রলারটি নদীর পাড়ে টেনে তোলেন। স্টীল ও লোহার তৈরি বিশাল আকৃতির এই ট্রলারটি গ্যাস মেশিন দিয়ে একটানা ৩ দিন ধরে কাটা হয়। এরপর টিহাটি গ্রামের জিলাল সিকদারের পশ্চিমপাড়ের ভাঙ্গারির দোকানে তারা বিক্রি করেন।নাম প্রকাশ না করার শর্তে পবনারপাড় গ্রামের এক মুরব্বি বলেন, ঠান্ডা মিয়া এক সময় জননেত্রী সৈনিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিতেন। বিভিন্ন এনজিওর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন। ৫ আগস্টের পর এলাকায় এসে হয়ে যায় বিএনপি নেতা। তার মামলা বাণিজ্যসহ নানা হয়রানীতে এলাকার মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে।বিএনপি নেতা কামরুল শেখ বলেন, আমরা ট্রলারটি বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে কিনেছি। অর্ধেক ট্রলার আরো ৭/৮ মাস আগে জিলাল সিকদারের ভাঙ্গারির দোকানে বিক্রি করেছি। বাকি অর্ধেক ঠান্ডা মিয়ার সহযোগিতায় গত সপ্তাহে একই দোকানে বিক্রি করা হয়েছে। তবে মেহেন্দীগঞ্জের কার কাছ থেকে কেনা হয়েছে, এমন প্রশ্ন করা হলে বিএনপি নেতা কামরুল শেখ কোন জবাব দিতে পারেননি।বিএনপি নেতা সেলিম মিয়া ঠান্ডা বলেন, ট্রলারটি চোরাই কিনা আমার জানা নাই। কয়েক দিন আগে কিছু ব্যক্তিকে পবনারপাড় গ্রামের নদীর পাড়ে বসে ট্রলারটি কেটে বিক্রি করতে দেখেছি। আমি এই কাজের সাথে জড়িত নই।বিএনপি নেতা নান্নু দাড়িয়া বলেন, ট্রলার বিক্রির বিষয়ে আমার জানা নেই। আমাকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সে বিষয়ে আমার জানা নেই।ভাঙ্গারি ব্যবসায়ী জিলাল সিকদার বলেন, আমি রহিম নামের এক ব্যক্তির কাছ থেকে ট্রলারের ভাঙ্গা অংশগুলো কিনেছি। এটি চোরাই ট্রলার ছিল কিনা তা আমি জানি না। তবে রহিম নামের ব্যক্তির নাম, ঠিকানা বা মোবাইল নম্বর জানতে চাওয়া হলে ভাঙ্গারি ব্যবসায়ী জিলাল সিকদার তা দিতে পারেননি।বিএনপি নেতাদের কারণ দর্শানো নোটিশ ও চোরাই ট্রলার বিক্রির বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কয়েকজন নেতার বিরুদ্ধে ট্রলার বিক্রির বিষয়ে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আমরা সে বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে তারা দোষী প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।কোটালীপাড়া থানার এস আই মামুন বলেন, ভাঙ্গারি ব্যবসায়ীদের বিরুদ্ধে চোরাই মালামাল বেচাকেনার যে অভিযোগ উঠেছে সেটি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বিরালদহ Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ যুক্ত হচ্ছে
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ যুক্ত হচ্ছে

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জালিয়াতি রোধে এবার থেকে স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক যাচাইকরণ তথা Read more

ইনস্পেক্টর থেকে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা
ইনস্পেক্টর থেকে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি Read more

উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ
উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ

সম্প্রতি সৃষ্ট লঘুচাপে ভারী বর্ষণে উখিয়ার বড়ুয়াপাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩৫টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি ঢুকার Read more

হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন