আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মিস আইনাক নাইটস বনাম আমো শার্কস। এ ম্যাচের আরও একটি বিশেষত্ব আছে। কেননা, এ ম্যাচে মুখোমুখি হয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ১৮ বছরের ছেলে হাসান ইসাখিল।এ ম্যাচে অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে একটি ঘটনা। কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার পরই বাবার করা প্রথম বল সীমানা ছাড়া করে করে ছেলে ইসাখিল। নবী বল করেছিলেন রাউন্ড দ্য উইকেট থেকে, আর ইসাখিল বল তুলে দেন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সোজা সীমানার বাইরে।ছেলের এমন সাহসী শটে খানিকটা অবাক হন নবী। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর অন্যদিকে, চুইংগাম চিবোতে থাকা ইসাখিল যেন কিছুই হয়নি—প্রান্তে থাকা ব্যাটার শহীদউল্লাহ কামালের সঙ্গে হেসে কথা বললেন।ঘটনার মজা করে ব্যাখ্যা দিলেন ধারাভাষ্যকাররা বলেন, ‘মোহাম্মদ নবীকে স্বাগত জানানোর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!’ আরেকজন বলেন, ‘এই ছেলে কিন্তু একদমই ভদ্রতা করল না, বাবার প্রথম বলেই ছক্কা!’ম্যাচে অবশ্য জয় পেয়েছে অভিজ্ঞ নবীর দল মিস আইনাক নাইটস। তবে ছেলের ছক্কা হাকানো ওভারের পর এই ম্যাচে আর বল করেননি নবী। এদিন হাসান ইসাখিল ব্যাট হতে করেছেন ৫২ রান। তার এই রানে ভর করেই ১৬২ রান সংগ্রহ করে অমো শার্কস। জবাবে নবীদের জয় আসে ৩ ওভার হাতে রেখে।পরিসংখ্যান দিকে তাকালে দেখা যায়, বাবার মতোই প্রতিভাবান হাসান ইসাখিল। প্রথম শ্রেণির ক্রিকেটে চার ম্যাচেই দুটি সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে চারটি ফিফটি আছে তার। জাতীয় দলের নির্বাচকদের নজর এড়ানো কঠিন এমন পারফরম্যান্সে।মোহাম্মদ নবী আগেই বলেছিলেন, ‘চাই একদিন হাসানের সঙ্গে আফগানিস্তানের হয়ে মাঠে নামতে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে Read more

মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) Read more

বুধবার থেকে শুরু উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব
বুধবার থেকে শুরু উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব

ওয়েস্ট ইন্ডিজ সফরে সমীকরণ ছিল সহজ। সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপে যেতে পারত নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে Read more

আজও ঢাকার বাতাস সহনীয়
আজও ঢাকার বাতাস সহনীয়

সাধারণত আষাঢ়-শ্রাবণ মাস আসলে রাজধানী ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে চলে আসে। এই সময়টাতে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসা Read more

টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লক্ষাধিক টাকার জালে আগুন
টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লক্ষাধিক টাকার জালে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরায় ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন