ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করেন তিনি।পাত্রী ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের বাসিন্দা সোনাগাজী বাজারের ব্যবসায়ী এমদাদুল হক কাজলের মেয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদা।বুধবার দুপুরে ঢাকার কাটাবন মসজিদে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ডিসেম্বর মাসের মাঝামাঝি তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ বুধবার নির্ধারণ করা হয়।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান পেছানো হয়েছিল।সানজিদার পরিবার জানায়, চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ Read more

মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে Read more

আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম
আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম

বিশ্ব বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমলেও অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। গত বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন