নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষককে। জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভিজছে শিশুদের জামা-কাপড়, বই-খাতা। দুর্ভোগে পড়েছেন অভিভাবকরাও।শালমারা ধামাইচ ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও ১৯৩২ সালে প্রতিষ্ঠিত শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছে। বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটিতে কোমর পরিমাণ পানি জমে থাকে। ফলে শিশুদের নিয়মিত শ্রেণিকক্ষে পৌঁছানো যেমন কষ্টকর, তেমনি শারীরিকভাবেও রয়েছে মারাত্মক ঝুঁকি।শিশু শ্রেণি ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা প্রতিদিন ভেজা পোশাক আর স্যাঁতসেঁতে বইখাতা সহ ক্লাসে উপস্থিত হয়। অনেকে আবার পথেই পড়ে যায় পানিতে। শিক্ষার্থীদের কষ্ট দেখে স্কুলের দপ্তরি কাম প্রহরী হাবিল শেখ এবং কিছু অভিভাবক সন্তানদের কোলে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন। ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন।স্থানীয় অভিভাবক রহিমা বেগম বলেন, ‘গত প্রায় ১৫ দিন ধরে কোমর পানি জমে রয়েছে রাস্তার ওপর। আমাদের ছেলেমেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাতে হচ্ছে। যদি এই রাস্তাটি দুই-তিন ফিট উঁচু করা হতো, তাহলে এমন কষ্ট হতো না।’স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। অথচ এটি স্কুল, মাদ্রাসা ও এলাকার সাধারণ মানুষের একমাত্র চলাচলের পথ। পানি নামার পরপরই রাস্তাটি মেরামত করে উঁচু না করা হলে ভবিষ্যতে দুর্ভোগ আরও বাড়বে।’স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসীর দাবি, ‘শিশুদের ভবিষ্যৎ ও এলাকার স্বাভাবিক জনজীবনের স্বার্থে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী জানান, ‘শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি এতটাই নিচু যে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। এখন বর্ষার শুরুতেই পুরো রাস্তায় কোমর পানি জমে আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিন পানির মধ্য দিয়ে যাতায়াত করছে, যা কেবল দুঃখজনক নয়, অত্যন্ত বিপজ্জনকও। এতে শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ কমে যাচ্ছে।’তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখতে আমরা দ্রুত রাস্তাটি দুই থেকে তিন ফিট উঁচু করে সংস্কার করার দাবি জানাচ্ছি।’সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এলাকাবাসী অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আবেদন দিলে সরেজমিনে দেখে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান
ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান

ইসরাইলের হামলায় ঈদের দিনও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা Read more

চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইরানের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের Read more

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান Read more

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন