মালয়েশিয়া সরকার দেশের প্রতিটি পূর্ণবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (প্রায় ২,৮০০ টাকা বাংলাদেশি মুদ্রায়) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) এক জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। এটি মালয়েশিয়ার ইতিহাসে একটি ব্যতিক্রমী আর্থিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রায় ২ কোটি নাগরিক এই সহায়তার আওতায় আসবেন। ১৮ বছর বা তার বেশি বয়সী প্রতিটি মালয়েশিয়ান নাগরিক এই নগদ সহায়তা পাবেন, যা সরাসরি তাঁদের জাতীয় পরিচয়পত্র ‘MyKad’-এর মাধ্যমে যুক্ত থাকবে। প্রাপ্ত অর্থ ব্যবহার করা যাবে দেশজুড়ে নির্ধারিত ৪,১০০টি মুদি দোকান ও সুপারশপে, যার মধ্যে রয়েছে Mydin, Lotus’s, Econsave, 99Speedmart এবং স্থানীয় ছোট দোকানগুলো।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বর্তমান বৈশ্বিক ও স্থানীয় আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সরকার জনগণের জীবনযাত্রার মান বজায় রাখতে বদ্ধপরিকর। এই আর্থিক সহায়তা ক্ষণিক স্বস্তি এনে দেবে সাধারণ মানুষকে।’ তিনি আরও জানান, ৩১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে হবে। যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ব্যবহার করতে ব্যর্থ হবেন, তাঁদের অব্যবহৃত অর্থ পুনর্বন্টন করা হবে নিম্নআয়ের পরিবারের মাঝে।এছাড়াও প্রধানমন্ত্রী পেট্রোল RON95-এর দাম কমিয়ে প্রতি লিটার ১.৯৯ রিঙ্গিত নির্ধারণের ঘোষণা দেন, যা সাধারণ মানুষের জন্য আরেকটি বড় স্বস্তি। একইসঙ্গে তিনি আরও জানান, ২০২৫ সালের জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ১৫ বিলিয়ন রিঙ্গিত করা হয়েছেএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান Read more

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমধাপে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।  শনিবার (১৮ অক্টোবর) বিকেলে Read more

পপগুরু আজম খান প্রয়াণের ১৪ বছর আজ
পপগুরু আজম খান প্রয়াণের ১৪ বছর আজ

বাংলাদেশের সংগীতাঙ্গনের অবিসংবাদিত কিংবদন্তি, পপগুরু হিসেবে খ্যাত আজম খান নেই আমাদের মাঝে দীর্ঘ ১৪ বছর। ২০১১ সালের ৫ জুন, ঢাকার Read more

নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন