চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা এবং কারিগরি বোর্ডের অধীনে এই ফলাফল একযোগে প্রকাশ করা হবে।অনলাইনে HSC Result 2025 জানার নিয়ম-২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানার একাধিক সহজ ও দ্রুততর পদ্ধতি আছে। সরকারী ওয়েবসাইট তো আছেই, অন্যান্য অনলাইন মাধ্যম থেকেও খুব অনায়াসেই ফলাফল দেখা যাবে।অনলাইনে ফলাফল জানার উপায়গুলো হলো–১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে কোনো অর্থ খরচ ও ঝক্কি পোহানো ছাড়াই মাধ্যমিক পরীক্ষার ফল জানা যায়। এই পদ্ধতি অনুসরণ করে ফল জানতে হলে নিচে ধাপগুলো মেনে এগোতে হবে:১ম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশwww.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকতে হবে। বাংলাদেশের সব শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের প্ল্যাটফর্ম হচ্ছে এটি। ২য় ধাপ: পরীক্ষার তথ্য দেওয়াপরীক্ষার ধরন (এইচএসসি/আলিম), শিক্ষাবর্ষ (২০২৫) এবং বোর্ড নির্বাচন করতে হবে ফলাফল প্রার্থীকে।৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদানএরপর শিক্ষার্থীদেরকে তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে নির্দিষ্ট বক্সে দিতে হবে। এই দুই নম্বরের একটিতেও ভুল থাকলে ফলাফল দেখা যাবে না।৪র্থ ধাপ: ফলাফল প্রদর্শনসব তথ্য সঠিকভাবে দেওয়ার পর “Submit” বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখান থেকে প্রয়োজনে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করারও সুবিধা আছে।২. ওয়েবসাইট থেকে ফলাফল জানার পদ্ধতিশিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো আছেই, এছাড়াও www.eduboardresults.gov.bd এর মাধ্যমে ফলাফল জানা যাবে। তুলনামূলকভাবে এটিই বেশি সহজে ফলাফল প্রদর্শন করে থাকে।১ম ধাপ: সাইটে প্রবেশ করুনপ্রথমে www.eduboardresults.gov.bd এ যেতে হবে।২য় ধাপ: সঠিক পরীক্ষার তথ্য নির্বাচনওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষা, বছর এবং বোর্ড নির্বাচন করুন।৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদানপরীক্ষার্থীদের নিজ নিজ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং সঠিক ক্যাপচা কোড প্রদান করতে হবে। ৪র্থ ধাপ: ফলাফল প্রাপ্তিসব তথ্য সঠিক হলে ‘Get Result’ বোতামে চাপতে হবে। সেটা করলেই ফলাফল প্রদর্শিত হবে।৩. মোবাইল SMS এর মাধ্যমে HSC Result 2025 জানার  পদ্ধতিঅনলাইন ছাড়াও এসএমএসের মাধ্যমে জানা যাবে পরীক্ষার ফলাফল। খুব সহজেই মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যায়। ফলাফল প্রকাশের প্রথম ১৫-২০ মিনিট ওয়েবসাইটগুলিতে বেশি চাপ থাকে। এই সময় এসএমএস পদ্ধতি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:ধাপ ১: নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস টাইপ করুনপ্রথমে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ টাইপ করতে হবে:HSC বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর) রোল নম্বর ২০২৫উদাহরণ: HSC DHA 123456 2025ধাপ ২: মেসেজ সেন্ড করুনএবার, টাইপ করা মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিন।ধাপ ৩: এইচএসসি পরীক্ষার ফলাফল প্রাপ্তিকিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।গত ২৬ জুন থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬১১ জন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানি পান করানো উত্তম সদকা-অফুরন্ত সওয়াব
পানি পান করানো উত্তম সদকা-অফুরন্ত সওয়াব

প্রচণ্ড গরমে পথচারীদের গলা শুকিয়ে আসে কখনো কখনো, পেয়ে বসে পিপাসা। এ সময় কাউকে পানি পান করানো পরম মানবিকতার প্রকাশ। Read more

মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ

পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। গত দেড় মাসের টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে Read more

গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা উদ্ধার
গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৩৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬
মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন