বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর গত ৩০ এপ্রিল চার স্তরের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবায়দা রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ তার পৈত্রিক বাসভবন ‘মাহবুব ভবনে’ থাকবেন। চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে ৪টি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একজন সশস্ত্র গানম্যান নিয়োগের সঙ্গে গাড়িসহ পুলিশ প্রটেকশন চেয়েছে বিএনপি। এছাড়াও বাসায় পুলিশ প্রহরা এবং বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপনের জন্যও অনুরোধ জানানো হয়। আগামী সোমবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফিরবেন ডা. জুবাইদা। তিনি ছাড়াও লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক। প্রসঙ্গত, এক-এগারো সরকারের সময় ডা. জুবাইদা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই Read more

সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০
সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন Read more

টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

মরা গরু জবাই করে দোকানে নিয়ে আসার সময় কসাই আটক
মরা গরু জবাই করে দোকানে নিয়ে আসার সময় কসাই আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করে পঁচা মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসার সময় এক Read more

মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক

গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোকবার্তায় তিনি বলেন, আজ আহমেদাবাদে মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন