ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের কয়েকজন শিক্ষকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই বিভাগের খেলা শেষে এ ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় সিভিল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন তারা।সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান সৌরভ বলেন, ‘আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এমনকি শিক্ষকদের ওপরে অতর্কিতভাবে হামলার ঘটনায় আমরা এর সঠিক বিচার চাই। আমরা হামলার বিচার না হওয়া পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করছি এবং এই টুর্নামেন্টকেও বয়কট করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে সিএসই বিভাগের একক আধিপত্য ভেঙে দিতে হবে।’জানা যায়, বুধবার ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের খেলায় সিএসই বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে বিজয়ী হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলা শেষ হওয়ার পর সিএসই বিভাগের শিক্ষার্থীদের ওপর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অতর্কিতভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে খেলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা এগিয়ে গেলে তাদের ওপরেও হামলা চালানো হয়। এসময় দুই বিভাগের কয়েকজন শিক্ষকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।খেলার দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক জানান, ‘আমরা আমাদের টিমের সাথেই ছিলাম এবং টিমকে কন্ট্রোল করছিলাম। ওরা হঠাৎ করে আমাদের ওপর হামলা করে। হামলা করার পর আমরা বাঁধা দিতে গেলে সিএসই বিভাগের কয়েকজন আমাদের বুকে ঘুষি দেয় এবং গলা চেপে ধরে। এসময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তারা শিক্ষকদের গায়েও আঘাত করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ঘটনার বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছে ঘটনার বিস্তারিত বিষয়ে একটি লিখিত অভিযোগ চেয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’সিএসই বিভাগের চেয়ারম্যান মো. তাহজিব উল ইসলাম বলেন, ‘আমি সঠিক কারণ জানি না কি নিয়ে ঘটনার সূত্রপাত। তবে আমরা লিখিত অভিযোগ চেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত রিকশায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (০৮ জুলাই) সকাল সাড়ে Read more

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান Read more

শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এটি রাজধানীর Read more

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন

অপরিপক্ক তিলক্ষেত তলিয়ে গিয়ে এতদিনে গাছ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ফলে চরাঞ্চলে রোপন করা তিল উঠিয়ে ফেলছেন কৃষকরা। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন