ভোটকক্ষে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটের সময় গণমাধ্যমকর্মীরা কী করতে পারবেন এবং কী পারবেন না, সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে।বুধবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ জারি করা হয়।ইসি বলছে, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এ সাংবাদিক নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেবে। এজন্য নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রয়োজ্য হবে বলেও জানিয়েছে ইসি।কী করা যাবে, কী করা যাবে না> বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।> গোপনকক্ষের ছবি তোলা যাবে না।> একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না; ১০ মিনিটের বেশি থাকতে পারবে না।> ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না।> ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।> ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।> ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে; কিন্তু সরাসরি সম্প্রচার নয়।> ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪
হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকা থেকে বিগত এক বছরের অভিযানে উদ্ধারকৃত প্রায় ১ হাজার তিনশত ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য Read more

সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে
সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে

ডিভোর্সের তিন বছর পরও শেষ হয়নি নির্যাতনের অধ্যায়। সাবেক স্বামী আবদুল গণির লাগাতার অত্যাচার, হুমকি ও দখলচেষ্টায় আজও নিরাপত্তাহীন জীবনযাপন Read more

আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে Read more

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৈরি হওয়া জটিলতা নিরসনে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন