পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবু তালেব মাঝি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়ার মুহাম্মদ উল্লাহর পুত্র।স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের স্বজনেরা জানান, গত ২মাস ধরে আবু তালেব মগনামা পশ্চিম বাজার পাড়ায় আব্দু ছালামের পাকা বাড়ি নির্মাণের কাজ করেন। সকাল থেকে নির্মাণাধীন বাড়িতে ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতা বশত তিনি বিদ্যুতের তারে জড়ান। ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী Read more

আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান Read more

পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির Read more

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ: বাজেটে বৈষম্যের বিরুদ্ধে চার দফা দাবি
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ: বাজেটে বৈষম্যের বিরুদ্ধে চার দফা দাবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট বরাদ্দে ধারাবাহিক বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন