চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার( ১৯ এপ্রিল) বিকেলে উপজেলার পদুয়ায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় উক্ত সামগ্রীগুলো বিতরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের কলাউজান ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মুন্সি ফরিদ উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসাইন,  ওমর ফারুক, আব্দুল্লাহ আল গফুর, মিজানুর রহমান নিশানসহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ।সভায় প্রধান অতিথি বলেন, এটি একটি ভাল ও মহৎ কাজ। আগেও এই সংগঠন এ ধরণের মহৎ কাজ করেছিল এখনো চলমান রেখেছে আশা করি সামনে চলমান থাকবে। যেকোন সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পরামর্শ গ্রহণ করতে তাঁর সহিত সাক্ষাৎ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন।সভা শেষে শ্রেণীভিত্তিক ১৯টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও মেয়েদের বিবাহ ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল
ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। বৃহস্পতিবার Read more

নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি Read more

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান Read more

কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি Read more

সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে Read more

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন