৫৯ কোটি টাকা মানি লন্ডারিং ও ৫ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বুধবার (১৬ জুলাই) দুদকের উপ-পরিচালক এস. এম রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন।দুদকের মামলায় বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।এদিন আদালতে দীপু মনি বলেন, ‘আমি খবরের কাগজে দেখেছি আমার বিরুদ্ধে ২৮টি ব্যাংকে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আমি কিছুই জানি না। আমাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। আমার ২৮টি ব্যাংক হিসাব আছে এটা আমি নিজেও জানি না, আমার মাত্র ৬টি ব্যাংক হিসাব আছে। সব মিলিয়ে আমার ৬-৭ কোটি টাকার সম্পদ আছে। আমি ন্যায় বিচার চাই, সত্যের পক্ষে, তথ্য ছাড়া লড়াই করার মতো আর কিছু করার নাই আমার। তাই আমার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হচ্ছে তার তথ্য আমি চাই।’পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘দুর্নীতি দমন কমিশন সব সময় তথ্য উপাত্ত দিয়ে কাজ করে। দীপু মনি নিজের নামে সব হিসাব তা বলছি, তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসাবেও মানিলন্ডারিংয়ের অভিযোগ এসেছে। পরে বিচারক অভিযোগের সকল নথিপত্র দাখিলের নির্দেশ দেন।’এদিন, কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপু মনি বলেন, ‘১১ মাস ধরে জেলে আছি, মাত্র দুই দিন আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমাকে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার সুবিধা দেয়া হচ্ছে না।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার আরেকটি জাহাজ
যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার আরেকটি জাহাজ

কিউবার উদ্দেশ্যে তেলবাহী আরেকটি জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশটির জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিয়ভ ‘এনার্জোপ্রম-২০২৬’ ফোরামে সাংবাদিকদের Read more

বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মাদারীপুরের শিবচর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার Read more

প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত
প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত

প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত।‘অপারেশন সিঁদুরের’ পর তারা এই সিদ্ধান্ত নিয়ছে। আজ শুক্রবার সকালে একটি সরকারি Read more

গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল
গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল

সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে ইসরাইলি। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন