অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে চার বাংলাদেশী নাগরিককে ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিজিবি, বিএসএফ ও উভয় দেশের মানবাধিকার সংগঠনের উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরত আসারা হলো, নড়াইল জেলার সদর থানার বুড়িখালি গ্রামের চুন্নু খানের ছেলে সাইফুল খান (৩০), একই থানার দোহর শেখাতি গ্রামের কালাম সরদারের মেয়ে নূরজাহান বেগম (২৪), কালিয়া থানার পেরুলি গ্রামের ইসলাম শাখীর ছেলে পারভেজ শাখি (২২) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শাহিনুর রহমানের মেয়ে রেকসোনা (১৯)। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসা ৪ বাংলাদেশীকে ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার কার্যক্রম শেষে তাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে। জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়। তিনি আরো জানান, ফেরত আসাদের যশোরে নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের খবর দিয়ে তাদের হাতে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরাহ পালন করার উদ্দেশ্যে রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন।এ Read more

হালদা ভ্যালিতে অবৈধ পানি উত্তোলন সংযোগ বিচ্ছিন্ন
হালদা ভ্যালিতে অবৈধ পানি উত্তোলন সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদাভ্যালী চা বাগান অবৈধভাবে একতরফা পানি উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে পাম্পের বিদ্যুৎ Read more

ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও তেল ট্যাংকার অবরোধের ঘোষণার মধ্যেই সম্ভাব্য সহিংসতা ও রক্তপাত ঠেকাতে জাতিসংঘের Read more

সীতাকুণ্ডে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ
সীতাকুণ্ডে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ

সীতাকুণ্ডে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকার মাস্টারপাড়ায় Read more

গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর
গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার,  ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় Read more

নাম পরিবর্তনের দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি
নাম পরিবর্তনের দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সম্প্রতি শিক্ষার্থীরা কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন