ঢাকার উদ্দেশ্যে তারেক রহমানকে দেখতে রওয়ানা দেওয়ার পথে ভোলায় নিজ বাসার সামনে নৃশংসভাবে খুন হয়েছেন সিফাত হাওলাদার (২৮) নামের এক ছাত্রদল নেতা। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পূর্ব শত্রুতা এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে।নিহত সিফাত হাওলাদার ওই ইউনিয়নের আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং ইউনিয়নের ছাত্রদল সভাপতির পদপ্রার্থী ছিলেন। তার বাবা ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।অভিযুক্তরা হলেন, একই এলাকার হাসিব ও সাকিব। তারা হেলাল মেম্বারের ছেলে এবং সিফাতের চাচাতো ভাই।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সিফাত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশে অংশ নেওয়ার জন্য বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে তার বাসার সামনে তার চাচাতো ভাই সাকিব ও হাসিব পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সিফাতের বাবা আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সিফাতকে হত্যার জন্য তার ভাইয়ের ছেলেরা ওৎপেতে ছিলেন। আজ তারা তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তিনি অভিযোগ করেন, তার ভাই হেলাল মেম্বার দীর্ঘদিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন। রাজনৈতিক কোন্দল এবং পূর্ব শত্রুতার জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনার পর হাসপাতাল এলাকায় স্বজন ও তার মায়ের উপস্থিতিতে পরিবেশ ভারী হয়ে গেছে। স্থানীয়রা হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া হাসপাতালেও পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি
কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন

সময়ের কণ্ঠস্বরে 'গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বিপর্যস্ত, রোগী পাঠানো হয় 'পছন্দের' ডায়াগনস্টিকে' শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদে উল্লেখিত অভিযোগের Read more

নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা জারি করে মাগুর, শিং, Read more

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের Read more

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ঢাকা Read more

একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প

হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন