ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দাবি তুলেছেন, দ্রুত তাদের সরিয়ে নেয়ার। বলেছেন, বর্তমান সময়ে ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে।বুধবার (১৪ মে) ছাত্রদল নেতা সাম্যর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সমাবেশে নাছির বলেন, এই হত্যাতাণ্ডের দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এড়াতে পারেন না। ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন উল্লেখ করে বলেন, ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে।নেতাকর্মীরা যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, তা থেকে সরাতেই ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে বলেও মন্তব্য করেন নাছির। অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।এরআগে, ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থী-নেতাকর্মীরা। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন তারা।তার আগে, সকালে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করে ছাত্রদল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরলো দীপ্ত
৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরলো দীপ্ত

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নাভিদ নাওয়াজ দীপ্ত। ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ছাড়পত্র পেয়েছেশরীরের ৪৫ শতাংশই পোড়া। দুই Read more

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এ গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা Read more

ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া
ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন এই হুমকির Read more

রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে Read more

অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩
অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল। রবিবার আইডিএফের বোমায় নিহত হয়েছেন ৬৩ জন।সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য Read more

চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব
চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রতিদিন চিকিৎসার আশায় হাজারো মানুষ ভিড় করেন। কেউ আসেন গুরুতর অসুস্থ রোগী নিয়ে, কেউ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন