বাগেরহাটের চিতলমারীতে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার চরচিংগুড়ি গ্রামের বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি চিতলমারী উপজেলার চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।চিতলমারী থানার ওসি মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরচিংগুড়ি গ্রামে মাদক কারবারি বাবুল শেখের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।এ সময় তার বাড়ি থেকে ১৪ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ৫টি চাপাটি ও ৫টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুল্ক হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
শুল্ক হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোকে সতর্ক করে চীন বলেছে, তারা যেন বাস্তবতা মেনে চলে, আন্তর্জাতিক বাণিজ্যবিধি অনুসরণ করে এবং এমন Read more

দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা

বিজয় দিবসকে সামনে রেখে যশোরের গদখালীর ফুল চাষিরা মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন। চাহিদা বাড়ায় তারা আসন্ন ইংরেজি নববর্ষের Read more

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিসংতার পর সেখানে কারফিউ জারি করা হয়। গতকাল বুধবারের সহিংসতায় চারজন Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন