চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন যাত্রী। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রাত ৯টায় জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি

সড়কে শৃঙ্খলা আর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম শহর হতে পারে কিশোরগঞ্জ জেলা শহর। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা শহরের সার্বিক চিত্র Read more

নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে বন বিভাগের ৮ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন বন বিভাগ।বৃহস্পতিবার (২৪ Read more

সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ Read more

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন