নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা শপথ গ্রহণ করেন। খবর দ্য কাঠমান্ডু পোস্টেরবিক্ষোভকারীদের আগুনে ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ভবনের সামনে খোলা আকাশের নিচে অস্থায়ী মঞ্চে শপথ নেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার নতুন তিন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করার প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল। পাশাপাশি তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ও সামলাবেন। দুর্নীতি, সুশাসন ও মানবাধিকারবিষয়ক মামলা পরিচালনার জন্য বেশ পরিচিতি তার।নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিংকে দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের। দেশটির দীর্ঘদিনের সমস্যা লোডশেডিং দূর করতে তার ব্যাপক ভূমিকা ছিল।আর সাবেক অর্থসচিব ও অর্থনীতিবিদ রমেশ্বর খানাল অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দেশের বেকারত্ব সমস্যার মোকাবিলায় তার সামনে বিরাট চ্যালেঞ্জ রয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিক্ষোভ ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে নিহত হন অন্তত ৭২ জন। ভাঙচুর ও আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন অবকাঠামোয়। এর জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। এরপর গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকিকে নিয়োগ দেওয়া হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারালো বাংলাদেশ
এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারালো বাংলাদেশ

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনকে ৭-০ গালে বিধ্বস্ত করার পর এবার র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড
শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে।বৃহস্পতিবার (৬ Read more

গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ
গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ' ১০ Read more

রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক
রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। Read more

চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট
চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে। দিনভর অনেকটা স্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকে Read more

কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতায় ছাত্রশক্তি ছাড়লেন জবির আহ্বায়ক
কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতায় ছাত্রশক্তি ছাড়লেন জবির আহ্বায়ক

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন