ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর, ৩৫ বছর বয়সী এই তরুণ কোচ তার বাবা কার্লো আনচেলত্তির অধীনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।আগামী মঙ্গলবার (১০ জুন) সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ডাগআউটে দেখা যাবে তাকে।দাভিদে আনচেলত্তির এই দায়িত্ব পাওয়া অপ্রত্যাশিত নয়। ২০১২ সালে প্যারিস সেন্ট-জার্মেইতে বাবার কোচিং স্টাফে যোগ দিয়ে শুরু হয় তার পেশাদার ক্যারিয়ার। এরপর তিনি কার্লোর সাথে কাজ করেছেন রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি এবং এভারটনের মতো ক্লাবে।স্পোর্টস সায়েন্সে উচ্চশিক্ষা নেওয়া এবং ‘ফিফা প্রো লাইসেন্স’ পাওয়া দাভিদেকে ঘিরে আশাবাদী ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তারা এক বিবৃতিতে জানায়, ‘দাভিদের বৈজ্ঞানিক জ্ঞান ও কোচিং অভিজ্ঞতা আমাদের দলের কৌশলগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে।তবে দাভিদের ব্রাজিলে যোগ দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। ইউরোপের ক্লাব স্কটল্যান্ডের রেঞ্জার্স এবং স্পেনের ডিপোর্তিভো লা কোরুনিয়া থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বাবার ডাকে সাড়া দিয়ে ব্রাজিলের জাতীয় দলের সঙ্গেই তার নতুন অধ্যায় শুরু হয়েছে।এদিকে, সাও পাওলোতে করিন্থিয়ান্স ক্লাবের জোয়াকিম গ্রাভা ট্রেনিং সেন্টারে চলছে দলের অনুশীলন। যেসব খেলোয়াড় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামেননি, তাদের নিয়ে কাজ করছেন সহকারী কোচ পল ক্লেমেন্ট ও ফ্রান্সেস্কো মাউরি। অন্যদিকে, ম্যাচ খেলা খেলোয়াড়রা পুনরুদ্ধারমূলক অনুশীলনে অংশ নিয়েছেন।আসন্ন ম্যাচে বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়ার দলে ফেরার সম্ভাবনা রয়েছে। ইকুয়েডরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও, এবার তার একাদশে থাকা নিয়ে আশাবাদী কোচিং স্টাফ।ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের ফলে বর্তমানে ব্রাজিলের সংগ্রহ ২২ পয়েন্ট, এবং তারা অবস্থান করছে চতুর্থ স্থানে। তবে কার্লো আনচেলত্তির দৃষ্টি আরও অনেক দূর, ‘আমাদের লক্ষ্য শুধু বিশ্বকাপে খেলা নয়, ব্রাজিলকে বিশ্ব সেরার জায়গায় ফেরানো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক
ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক

মো. সবুজ, ভোলা: ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবাসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করা করেছে কোস্টগার্ড Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ
বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও Read more

শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর Read more

সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার
সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার

আব্দুল হান্নান মিয়াজী ২৫ বছরের এক তরুণ। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের আবু সালেকের পুত্র। সে ইউটিউব Read more

চলনবিলজুড়ে ফলনহীন ব্রিধান-৭৫ ধান নিয়ে শঙ্কায় কৃষক
চলনবিলজুড়ে ফলনহীন ব্রিধান-৭৫ ধান নিয়ে শঙ্কায় কৃষক

নাটোরের সিংড়া চলনবিলে সুপ্রিম বীজের ব্রিধান-৭৫ রোপা আমন ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ জন কৃষক। শতাধিক বিঘা জমি আবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন