রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।এদিকে মিটফোর্ডে লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সজিব ও রাজিব নামে আরও ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।জানা যায়, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।  এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ

লর্ডস টেস্টে আবারও আলোচনায় উঠে এসেছে ডিউক বল। ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে কয়েক ওভার খেলতেই বলের আকৃতি নষ্ট হয়ে যাওয়ায় Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দেশে ফিরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন