চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা জানাননি ট্রাম্প।আজ সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার আশাবাদ প্রকাশ করে বলেছেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে—আর এই ব্যবসা থেকে বিশাল অংকের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।”চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন।২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে।তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকে যুদ্ধ চলছেই। এতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং এখন পর্যন্ত কোনও স্থায়ী শান্তিচুক্তি হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া
আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। সাবেক প্রেসিডেন্ট বাশার Read more

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার
সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকালে থেকে দিনব্যাপী উপজেলার Read more

একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক
গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার সময় Read more

মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান
মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন