নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ (২১) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।বুধবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম।গ্রেপ্তারকৃত আসামি তানভীর (২১) পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে।ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ জুন রাতে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা নাজমা উকিলের চারতলা ভবনের নিচতলায় খেলা করছিল। তখন আসামি চকোলেট দেওয়ার কথা বলে ভিকটিম শিশুকে আসামির বাসায় নিয়ে যায়। অভিযুক্ত তানভীর আহমেদ (২১) সেই সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে।ভিকটিমের পরিবার তাকে না পেয়ে প্রতিবেশী খেলার সাথী এবং বান্ধবীর বাসায় গিয়ে ভিকটিমকে দেখতে পায় এবং সেখান থেকে বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। প্রাথমিক চিকিৎসা হিসেবে নাপা সিরাপ সেবন করিয়ে রাত অতিক্রম করে। পরের দিন সকাল থেকে ভিকটিমের প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখা যায়। ২৪ জুন সন্ধ্যায় নিকটস্থ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম আনিমা আক্তার জান্নাত জানায়, তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে।পরবর্তীতে ২৪ জুন রাতে তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। বর্তমানে অভিযুক্ত তানভীর আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতের প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ Read more

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি

রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন