গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে কায়রোতে আগামী ৬ অক্টোবর আলোচনা শুরু করবে মিশর। বৈঠকের প্রধান বিষয় হবে বন্দি-জিম্মি বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত করা।বৈঠকে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আলোচনা হবে — বিশেষ করে মাঠ পর্যায়ে কীভাবে বিনিময়টি করা যাবে তা নির্ধারণ করা হবে।ইসরায়েলি প্রতিনিধিদলে থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও শিন বেতের এক কর্মকর্তা। হামাস এখনও তাদের পূর্ণ দল প্রকাশ করেনি, কিন্তু প্রাথমিক প্রতিনিধিদল শিগগিরই কায়রো পৌঁছাবে বলে জানা গেছে।যুক্তরাষ্ট্র থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার কায়রোতে যোগ দেবেন। তারা বিনিময় ব্যবস্থাপনা এবং শান্তিচুক্তির অন্যান্য দিক নিয়ে কাজ করবেন।হামাস নীতিগতভাবে সব বন্দি (জীবিত ও মৃত) মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে, কিন্তু সম্পূর্ণ চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

গাজায় গণহত্যার দায়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ফিলিস্তিনকে সমর্থন দেওয়া Read more

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত, শিগগিরই যাবে রাজনৈতিক দলের কাছে
জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত, শিগগিরই যাবে রাজনৈতিক দলের কাছে

শিগগির জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় Read more

কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি

কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও Read more

যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা
যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা

এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন