কক্সবাজার জেলা আদালতের হাজতখানায় চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের হাতে হাজতে থাকার সময় মুঠোফোন পৌঁছানোর ঘটনা প্রকাশ্যে আসায় দুই টিএসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর পাশাপাশি আদালতের হাজতে আসামিদের সাক্ষাৎ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, ক্লোজড হওয়া সদস্যরা হলেন টিএসআই সুরেন দত্ত, টিএসআই আবদুল ওয়াহেদ এবং কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।গত বুধবার (৯ জুলাই) কক্সবাজার জেলা আদালতে হাজিরা দিতে হাজতখানা থেকে বের করা হয় শাহীন ডাকাতকে। ঠিক তখনই তার পকেটে থাকা মুঠোফোন গণমাধ্যমকর্মীদের দৃষ্টিগোচর হয়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। পরদিন শুক্রবারই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মুখপাত্র মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।জানা গেছে, শাহীন ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকের মতো অন্তত ২০টি মামলা রয়েছে। গত ৫ জুলাই ভোরে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।কোর্ট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদালত হাজতে আসামিদের অর্থের বিনিময়ে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ, সাক্ষাৎসহ বিভিন্ন সুবিধা দিয়ে আসছে একটি অসাধু পুলিশ চক্র। আর এই সিন্ডিকেটের বলি হয়েছেন বহু সাধারণ মানুষও।কক্সবাজার আদালতের কোর্ট পরিদর্শক মো. গোলাম জিলানী বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরে এই ধরনের অনিয়ম আদালতের মর্যাদা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ শতাধিক মানুষের মাঝে আই ক্যাম্পেইন করেছে গুইমারা রিজিয়ন
৫ শতাধিক মানুষের মাঝে আই ক্যাম্পেইন করেছে গুইমারা রিজিয়ন

খাগড়াছড়ির গুইমারায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে আই ক্যাম্পেইন পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড এর Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।বৃহস্পতিবার Read more

পত্রিকা: ‘ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও’
পত্রিকা: ‘ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ইউএসএআইডির সরে দাঁড়ানোর পরেও এনজির Read more

পেরুতে অপহরণের শিকার ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার
পেরুতে অপহরণের শিকার ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার

পেরুর উত্তরাঞ্চলীয় পাটাজ খনির এলাকায় কয়েকদিন আগে অপহরণের শিকার ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। রোববার (৪ মে) খনি কোম্পানি Read more

ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন