এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক দফা কর্মসূচি হিসেবে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দেওয়া হবে। তাদের এক দফা হলো, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। এতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক–কর্মচারী অংশ নেন। তবে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরদিন সোমবার থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’
‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’

কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা এটা স্বীকার করে রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে Read more

পাকুন্দিয়ায় পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ
পাকুন্দিয়ায় পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী ফিলিং স্টেশন নামের একটি স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

দেশের বাজারে কমছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। Read more

নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

নীলফামারীর ডোমার উপজেলায় বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের Read more

‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের
‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের

দ্বিতীয় শ্রেণির ছাত্র তাছিন তালহাকে মারধরের কারণ জানতে গিয়ে সন্তানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছ থেকে চাঁদাবাজ আখ্যা পেতে হয়েছে মা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন