বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৩৬০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯৪৩টি ভিসা ইস্যু করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।হেল্প ডেস্কের তথ্য মতে, ১৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৯টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ পুরুষ ও একজন নারী। এখন সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১৮ জন। এছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩৬ হজযাত্রী।গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা Read more

‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’
‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক Read more

চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও
চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কমপ্লেক্সে ঘটেছে রহস্যজনক চুরির ঘটনা। প্রকল্পের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ২৫ Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম
প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম

চীন সরকারের আগ্রহে দেশটিতে আম রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। আগামী ২৮ মে আমের প্রথম চালান যাবে সে দেশে। এ Read more

হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু
হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৩) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন