“আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন, তার জবাব সরকারকে দিতে হবে। আমাদের মজলুম ভাই এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন। তাঁকে জনগণের জন্য কাজ করার সুযোগ করে দিন।”– নীলফামারীর এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আজ মুক্ত পরিবেশে মহান রব আপনাদের সামনে দুটি কথা বলার তাওফীক দান করেছেন, আল-হামদু লিল্লাহ। আজ থেকে কিছুদিন আগেও বাংলাদেশের মানুষ এমন মুক্ত স্বাধীন পরিবেশ কল্পনাও করেনি। কারণ পুরো দেশটাকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদীরা বহু নিষ্কলুস মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে, হাজারো মায়ের বুক খালি করেছে। হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। হাজার হাজার আয়নাঘর বানিয়ে গোপন বন্দিশালা তৈরি করেছিল। ফ্যাসিবাদের দোসররা তাদের পুরো শাসনামলে মানুষকে সুশাসন দেয়নি। সোনারবাংলা বানানোর স্লোগান দিয়ে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলত বাংলাদেশ এখন শান্ত। আসলে তারা দেশকে বানিয়েছিল জীবন্ত কবরস্থান। কবরবাসী যেমন কথা বলতে পারে না, তেমনি করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কণ্ঠকে তারা স্তব্ধ করে দিয়েছিল। প্রতিবাদী মানুষের ওপর তারা জুলুমের পাহাড় চাপিয়ে দিত। তারা বিগত সাড়ে ১৫ বছরে গুম করেছে, খুন করেছে। তারা ধর্ষণ ও লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছিল। দখলদারিত্ব ও চাঁদাবাজি করে দেশটাকে নাপাক করে দিয়েছিল।তিনি বলেন, জালিম সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আঘাত করার জন্য সর্বপ্রথম তারা জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছিল। তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ১১ জন্য শীর্ষস্থানীয় নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা সকল হত্যাকান্ডের বিচার চাই। তারা ক্ষমতায় এসে ৫৪ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে হত্যার মাধ্যমে দেশে হত্যাযজ্ঞ শুরু করেছিল। তারা বলেছিল ‘আমরা পালাই না।’ অথচ শেষ পর্যন্ত আপনাদের পালাতেই হল। জাতি জানতে চায়, কী করেছিলেন যে, আপনাদের পালাতে হল। যাদের দেশের প্রতি দায়িত্ববোধ আছে, যারা দেশের মাটি ও মানুষকে ভালবাসে, দেশপ্রেম আছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয় না। দুর্নীতিবাজ জালিমদেরকেই দেশ ছেড়ে পালাতে হয়। শত জুলুম নির্যাতনের মধ্যেও জামায়াতে ইসলামীর কেউ তো দেশ ছেড়ে পালাননি। কারণ তারা কোনো অন্যায় করেননি। তারা দেশ ও দেশের মানুষকে ভালবাসতেন। আমাদের প্রিয় মীর কাসেম আলী ভাই আমেরিকায় থাকাবস্থায় তার আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীরা দেশে ফিরে না আসতে পরামর্শ দিয়েছিলেন। তিনি জবাবে বলেছিলেন কেন ফিরব না? আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ এই দেশের মাটিতে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব। কাঠ গড়ায় দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাই তাঁর ফাঁসির আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে এসেছিলেন। কারণ তিনি দোষী ছিলেন না। তিনি দেশকে ভালবাসতেন এবং দেশের যুবকদের হাতে দেশগড়ার দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন।জামায়াতের আমীর আরও বলেন, ‘জুলাই আন্দোলনে যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেই সব হত্যাকারীদের বিচার দৃশ্যমান দেখতে চাই। কথা একদম পরিষ্কার; সেই বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আগে এইদুটো নিশ্চিত করতে হবে তারপরে ইলেকশন হবে। আমরা যেমন ইলেকশন চাই, তার আগে এই দুটোর নিশ্চয়তা জনগণকে দিতেই হবে।’তিনি আবারও জোর দিয়ে বলেন, এই দুটোর নিশ্চয়তা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নিবে না। নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়ালের ইলেকশন জাতি আর দেখতে চায় না। পেশিশক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত কোনো ইলেকশন জনগণ দেখতে চায় না। সেজন্যই আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তবেই জনগণের প্রতিটি ভোটের সত্যিকারের মূল্যায়ণ হবে এবং যোগ্য লোকেরা নির্বাচিত হবে। পেশিশক্তির দূরাচাররা আসতে আসতে বিলীন হয়ে যাবে। মেধাভিত্তিকে যোগ্যতাসম্পন্ন একটি পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে ইনশাআল্লাহ।তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, “বর্ষা মওসুম আসলেই তিস্তাপারের মানুষ এই বলে আতঙ্কে থাকেন, কখন জানি ওপারের বন্যা এসে তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আমরা আর এই আতঙ্কে থাকতে চাই না। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। এটা তিস্তাপারের মানুষের অধিকার। অবিলম্বে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের প্রয়োজনে উন্নয়ন কর্মসূচি হাতে নিব, অবকাঠামো তৈরী করব। এতে কারো নাক গলানো কোনো সুযোগ নেই। আমরা তো কারোর ব্যাপারে নাক গলাই না। আমরা নিজেদের দেশ নিয়ে ভাবি ও চিন্তা করি।”আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল ধর্ম-বর্ণের মানুষকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। যারাই এদেশে জন্মগ্রহণ করেছে, যারাই এদেশে বসবাস করছে তারা সকলেই এদেশের গর্বিত নাগরিক। সকলেই তাদের নাগরিক অধিকার সমভাবে ভোগ করবে। আমরা কারোর ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে দিব না।জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য জনাব আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী প্রমুখ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি
লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি

ফ্রান্সের একটি কারাগার থেকে এক কয়েদি অভিনব উপায়ে পালিয়ে গেছেন। শাস্তির মেয়াদ শেষ করে মুক্তি পাওয়া অন্য এক বন্দির ব্যাগে Read more

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব
খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় Read more

রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই Read more

বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন