ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সংগঠনের “ফল উৎসব” পরবর্তী সর্বসম্মতিক্রমে ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।নব-গঠিত কমিটিতে দৈনিক বরিশাল প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক জিয়া শাহীনকে আহ্বায়ক এবং দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।এ কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পথিক মোস্তফা (বাংলাদেশ বানী), যুগ্ম আহ্বায়ক জসিম জিয়া (আজকের পরিবর্তন), রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সৈয়দ বাবু (আজকের বার্তা), আরিফ হোসেন (কলমের কণ্ঠ), মশিউর রহমান মন্টু (ভোরের অঙ্গীকার), প্রিন্স তালুকদার (দক্ষিণাঞ্চল), এম আর শুভ (সত্য সংবাদ), তানজিমুন ইসলাম রিশাদ (আজকের সুন্দরবন), মেহেদী হাসান (বিপ্লবী বাংলাদেশ) মনোনীত হয়েছেন।এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলু, সাপ্তাহিক ইতিবৃত্তের বার্তা সম্পাদক এম মোফাজ্জেল, দখিনের মুখের প্রধান বার্তা সম্পাদক আরিফিন তুষার, বরিশালের আজকালের বার্তা সম্পাদক জে. খান স্বপন, বরিশালের আলো’র আসাদুজ্জামান মুরাদ, দৈনিক ভোরের আলো’র মেহেদী হাসান রাতুল, আজকের সময়ের বার্তার আল আমিন গাজী, দখিনের কণ্ঠের মুরাদ হোসাইন, বরিশাল বার্তার তালুকদার শাহাদাত ও আজকের বার্তার এইচ এম সোহেল।এর আগে জ্যেষ্ঠ সাংবাদিক জিয়া শাহীনের সভাপতিত্বে এবং বেলায়েত বাবলুর সঞ্চালনায় ফল উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ বাণীর বার্তা সম্পাদক পথিক মোস্তফা, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার, মতবাদের বার্তা সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল, আজকের বার্তার বার্তা সম্পাদক সৈয়দ বাবু প্রমুখ।এসময় উপস্থিত বিভিন্ন পত্রিকার বার্তা সম্পাদকবৃন্দ বরিশালের আঞ্চলিক পত্রিকায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা এবং সাংবাদিকতার ইতিবাচক ধারা অব্যাহত রাখতে সকলে সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ হন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার এবং মর্যাদা রক্ষার সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

সরকারি বালু চুরির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সরকারি বালু চুরির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় নদী খননের বালু চুরির অভিযোগ এক কৃষি উপ-সহকারী কর্মকর্তাসহ তার বাবা ও বড় ভাইয়ের Read more

জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম
জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম

বন্যহাতির তাণ্ডবে জামালপুরের বকশীগঞ্জ ও প্রতিবেশী শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের ২৫টি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বন্যহাতির আক্রমণে প্রতিদিন Read more

সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া
সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া

সবজির বাজার কিছুদিন স্বস্তিতে থাকলেও এখন আর সেই স্বস্তিটা নেই বাজারে। নসাধারণত মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য Read more

দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার
দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন