শেরপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্ত এলাকার ১১১৮/৩-এস পিলার দিয়ে তাদের পুশইন করে ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রামচন্দ্রকুড়া বিওপি’র জোয়ানরা তাদের আটক করেছে।আটকরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের আল আমিন (২৯), বাবু আলী (২৩), সখিনা বেগম (৫০), সোনা বানু (৪৫), কাজল (২৪), ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।আটক ব্যক্তিরা জানান, আল আমিনের বাবার চিকিৎসার জন্য গত দুই বছর আগে তারা দিল্লিতে অনুপ্রবেশ করেন। কিন্তু তিনি সেখানে মারা গেলে বাকিরা থেকে যান এবং শ্রমিকের কাজ করে আসছিলেন। সম্প্রতি ভারতীয় স্থানীয়রা তাদের পুলিশে ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করে। শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাটা সীমান্তপথে তাদের পুশইন করা হয়।নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল জানিয়েছেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাজী পাড়ায় আলা উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ১০টার সময় এ Read more

যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি
যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার Read more

গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫
গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫

বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ Read more

বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪
বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ১১টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে Read more

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন