যৌতুকের অর্থ পরিশোধ করতে না পারায় গৃহবধু খাদিজা খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে তার স্বামী আনোয়ার হোসেন বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে। আনোয়ার হোসেন এই গ্রামের আব্দুল মজিদের ছেলে। গৃহবধুর মৃত্যুর পর স্বামী ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছে। খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। ৩ বছর আগে আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়। নিহত খাদিজা খাতুনের বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই খাদিজার স্বামী আনোয়ার বিভিন্ন সময়ে খাদিজাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসাবে কখনও ৫০ হাজার আবার কখন ১ লাখ টাকা এনে দেবার দাবি জানাতেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ ছিল। যৌতুকের দাবি পুরণ করতে না পারায় প্রায়শই খাজিদাকে নির্যাতন করতেন স্বামী ও তার স্বজনরা। শুক্রবার ভোরে যৌতুকের অর্থ নিয়ে খাজিদার সঙ্গে তার স্বামীর ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে আনোয়ার ঘরে রাখা লাঠি দিয়ে তার স্ত্রীকে বেধড়ক পেটায়। এতে খাজিদার শোবার ঘরেই তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর তার স্বামী আনোয়ার এবং বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়। গ্রামের নিকট প্রতিবেশী হিটলার কালু জানান, ভোরে কান্নাকাটির শব্দ পেয়ে তিনি খাজিদার বাড়িতে আসেন। এ সময় খাদিজার নিথর দেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন তিনি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উল্লাপাড়া থানায় খবর দেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, পুলিশ খাদিজা খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক স্বামী ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছে। খাদিজার বাবা এমারত হোসেন বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত
ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (১৬ Read more

৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ
৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ
নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের Read more

মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ জুলাই) Read more

আ. লীগ খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে: রাশেদ
আ. লীগ খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে: রাশেদ

খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।রোববার (২০ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন