ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি হিসেবে (৭০৪ উইকেট) অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয়েছে নাইটহুডের সম্মাননা।মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিন্সেস রয়্যাল অ্যান্ডারসনের হাতে এই সম্মাননা তুলে দেন। ক্রিকেটে তার অসাধারণ সাফল্য ও দীর্ঘদিনের অবদান বিবেচনা করেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার নাম প্রস্তাব করেছিলেন।২২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৩ বছর বয়সী এই গতিময় পেসার ১৮৮টি টেস্টে ৭০৪ উইকেট শিকার করেছেন। টেস্ট ইতিহাসে তার চেয়ে এগিয়ে কেবল দুজন কিংবদন্তি—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও অ্যান্ডারসন এখনো তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার দলে খেলছেন। জানা গেছে, তিনি ক্লাবটির সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি বাড়ানোর আলোচনা করছেন। সেটি কার্যকর হলে ৪৪ বছর বয়স পার করেও মাঠে দেখা যাবে ইংল্যান্ডের এই অনন্য পেস তারকাকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান Read more

এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব
এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ আগস্ট)। এই এক Read more

তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে Read more

পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত
পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত

পাবনা শহরের বড় বাজার এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা চারটি পাতি সরালি পাখি অবমুক্ত করেছেন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ Read more

আরও চড়া হতে পারে স্বর্ণের দাম
আরও চড়া হতে পারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি Read more

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পরিচালকের বিরুদ্ধে মামলা
মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পরিচালকের বিরুদ্ধে মামলা

মাদরাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মহিলা মাদরাসার পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মাদরাসার পরিচালক এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন