চোরাই পথে ভারত থেকে আনা ১টি কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাঁকা রাস্তা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হায়দারপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যানসহ ১৮,৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪,৮৭২ পিস কুকুর ও বিড়ালের ভারতীয় ঔষধ আটক করে।আটককৃত কাভার্ড ভ্যান ১টি যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, ভারতীয় কসমেটিক্স ১৮,৯৭৭ পিস যার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৪শত ৭ টাকা এবং কুকুর ও বিড়ালের ভারতীয় ঔষধ ১৪,৮৭২ পিস যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা।অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক পিএসসি এর সাথে ২০ জন এবং বিজিডি-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ২৪ জন বিজিবি সদস্যসহ ৪৬ জন অংশগ্রহণ করেন।এ ব্যাপারে অধিনায়ক সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ কাভার্ড ভ্যানসহ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় এবার ইউটিউবকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হলেও, Read more

‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’
‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা Read more

সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুমীত দাস (২০) নামে এক যুবক। পরিবারের সদস্যরাদ্রুত Read more

ভারত সফর বাতিল করলেন ট্রাম্প
ভারত সফর বাতিল করলেন ট্রাম্প

ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সফরের পরিকল্পনা ছিল তার।শনিবার (৩০ সেপ্টেম্বর) Read more

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) Read more

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান
নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন