১৪৪৭ হিজরি (২০২৬ সাল) সনের হজকে সামনে রেখে ইসলামিক সংখ্যালঘু দেশগুলোর মুসলিমদের জন্য একটি যুগান্তকারী সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে এসব দেশের হজযাত্রীরা কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ‘নুসুক হজ প্ল্যাটফর্ম’ ব্যবহার করে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।সোমবার (৩ নভেম্বর) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ব্যবস্থার ফলে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, সুরক্ষিত এবং স্বচ্ছ হবে।হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, হজযাত্রীরা hajj.nusuk.sa ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করা, হজের প্যাকেজ নির্বাচন করা এবং সম্পূর্ণ অর্থপ্রদান সম্পন্ন করতে পারবেন।এই ডিজিটাল সেবাটি সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর ফলে হজযাত্রীদের কোনো বহিরাগত এজেন্ট বা মধ্যস্থতাকারীর দ্বারস্থ হতে হবে না, যা পুরো প্রক্রিয়াকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলবে।এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১৪৪৭ হিজরি সনের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ইংরেজি ৭ অক্টোবর ২০২৫ তারিখে। মন্ত্রণালয় হজযাত্রীদের কঠোরভাবে সতর্ক করে বলেছে, হজের নিবন্ধন অবশ্যই এবং শুধুমাত্র অফিসিয়াল নুসুক হজ প্ল্যাটফর্মের (hajj.nusuk.sa) মাধ্যমে করতে হবে।সৌদি সরকার এই প্ল্যাটফর্মের বাইরে নিবন্ধনের জন্য কোনো অফিস বা এজেন্টকে অনুমোদন দেয়নি। হজযাত্রীদের যেকোনো অনানুষ্ঠানিক লিঙ্ক, ভুয়া ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো মাধ্যমে অর্থপ্রদানের অনুরোধ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।নিবন্ধন সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য, হজযাত্রীরা সরাসরি মন্ত্রণালয়ের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ইমেইল: Support@hajj.nusuk.sa ফোন: +966 920031201 এই ডিজিটাল উদ্যোগটি বিশ্বজুড়ে সংখ্যালঘু মুসলিমদের জন্য হজ পালনকে আরও স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত করবে বলে আশা করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ আগস্ট: নামাজের সময়সূচি
১২ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৭ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

জাতীয় কন্যা শিশু দিবস আজ
জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ ৮ অক্টোবর, ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় Read more

মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?

২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ছয় লাখের মত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে Read more

বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক
বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” তাই পরিবারকে রেখে এতিম শিশুদের সাথে ঈদুল আজাহারের এই খুশি ভাগাভাগি করলেন বরিশালের জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন