ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার, বিচার নিশ্চিত ও ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রক্টরের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও বাম সংঠনের একদল নেতাকর্মী।বুধবার (২১ মে) দুপর ৩ টায় সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়।এসময় সূর্যদেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, এই প্রশাসন নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে গাফিলতি করছে।আমার ভাই হত্যার পর দেখি এই প্রক্টর রাজনৈতিক প্রোটোকল নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এই প্রশাসনে কাছ থেকে কোন মামলা করার উদ্যেগ দেখতে পাইনি বিপরীতে ক্লাস পরীক্ষা চালু রেখেছে যা সাম্যের রক্তের সাথে প্রতারণার সামিল। যেই রিপোর্ট ৩ দিনে আসার কথা কিন্তু আজকে ৮ দিন হয়ে যাওয়ার পরেও তার কোন সুরাহা দেখতে পাইনি।বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক জাহিদুল  বলেন,অভ্যুত্থানের পরবর্তীতে নিযুক্ত এই ভিসি-প্রক্টরকে মনে করতাম শিক্ষার্থীদের ভরসার জায়গা হবে। কিন্তু তারা আমাদের  আশাহত করেছে। প্রক্টরকে এনএসআই ও ডিজিএফআইয়ের দালাল দাবি করে তিনি বলেন, এই প্রক্টরের আমলে  ফ্যাসিস্টের ছবি মুছে ফেলা হয়,পিটিয়ে তোফাজ্জলকে হত্যা করা হয়,পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মোটিভ পুড়িয়ে ফেলা হয়, ক্যাম্পাসে লাশ ঝুলে কিন্তু তিনি তার কোন বিচার করতে পারেন না।এসময় তারা ‘এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, সাম্যের রক্ত বৃথা যেতে দিব না, সাইফুদ্দিনের কতগুন ৯ মাসে ২ খুন, ৮ দিন হয়ে গেলো খুনি অধরা রয়ে গেল ক্যাম্পাসে লাশ ঝুলে প্রক্টর কি করে ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, Read more

মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের মেসার্স বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় Read more

ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। হোয়াইট হাউজের মুখপাত্র আনা Read more

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি
ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি

ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে স্থায়ী ‘শান্তি ও আঞ্চলিক Read more

‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!
‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, এক সিএনজি Read more

ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু
ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে মঙ্গলবার থেকে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হয়েছে। রোটেশন প্রথা ভেঙে এবার রুটে ১০ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন