গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য পৌরসভা এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে।জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে এখনো কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি।জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ জানান, দুর্যোগে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ জানাচ্ছি।উল্লেখ্য, জেলায় ২০১৭ সালে পাহাড় ধসে সরকারি হিসেবে ১২০ জনের প্রাণহানি ঘটেছিল। তবে বেসরকারিভাবে হতাহতের সংখ্যা আরও বেশি ছিল। এরপর ২০১৮ সালেও পাহাড় ধসে জেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাসরত ১১ জনের প্রাণহানি ঘটেছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’

শনিবার ঢাকার সব খবরের কাগজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ Read more

অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই জানি না: তথ্য উপদেষ্টা
অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই জানি না: তথ্য উপদেষ্টা

বিগত ২ মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক Read more

ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের
ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের

ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার থেকে বিকেল Read more

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

গাজা থেকে দ্বিতীয় ধাপে আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ Read more

মানিকগঞ্জে যুবদল নেতা মদ খেয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি, আটক ২
মানিকগঞ্জে যুবদল নেতা মদ খেয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই খবর পেয়ে স্থানীয় যুবদলের দুই নেতা মদ্যপ্রাণ অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন