চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশের সেতু পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে নদীতে পড়ে মঞ্জু নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পৌরসভা ও সুয়াবিলের মাঝামাঝি সীদ্ধাশ্রম ঘাট এলাকা সংলগ্ন হালদা নদীর উপর বাঁশের সেতু এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে।নিখোঁজ যুবক মঞ্জু সুয়াবিল পাঁচ পুকুরিয়া চন্দ্রঘোনা এলাকার আব্দুল ইসলামের ছেলে বলে জানা গেছে।জানা যায়, নিখোঁজ যুবক মঞ্জু এবং তাজ উদ্দীন মোটরসাইকেল নিয়ে বাঁশের বেড়া দিয়ে হালদা নদী পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে দু’জনে নদীতে পড়ে যায়। এমন সময় তাজ উদ্দীন পানি থেকে উঠতে পারলেও মঞ্জু নিখোঁজ হয়ে যান। এ ব্যাপারে স্থানীয় সোহেল বলেন- নদীতে পড়ে সন্ধ্যা থেকে মঞ্জু নিখোঁজ। মাত্র মাস খানেক আগে তার বিয়ে হয়েছে। এ এলাকায় এর আগেও এভাবে নদীতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সবার আরো সচেতন হতে হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- ফটিকছড়িতে কোন ডুবুরি টিম নেই। তবে জেলায় এ বিষয়ে জানানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে পাঠানো হলেও তারা রাতে পানিতে নামতে নারাজ। সকালে আলোতে পানিতে নামতে পারে। আমরা ডুবুরি টিম আনার চেষ্টা করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ Read more

নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১
নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।শনিবার Read more

কুয়াকাটায় হোটেল ভাড়ায় অতিরিক্ত ২০% হাতিয়ে নিচ্ছে দালাল চক্র
কুয়াকাটায় হোটেল ভাড়ায় অতিরিক্ত ২০% হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সূর্য উদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য Read more

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান Read more

সংখ্যালঘু কথাটা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান
সংখ্যালঘু কথাটা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান

বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাঙালি। আমরা সবাই সমান, বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন