ইরানের তেল বিক্রিতে সহায়তা করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে ইরান-সংশ্লিষ্ট এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।ট্রেজারি বিভাগ বলেছে, ইরানের সবচেয়ে শক্তিশালী আধা-সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্স এসব কোম্পানির সহায়তায় তেল বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে। যুক্তরাষ্ট্র কুদস ফোর্সকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের বাইরে বিভিন্ন দেশের কোম্পানির মাধ্যমে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের তেলের লভ্যাংশ স্থানান্তর করে কুদস ফোর্স। মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এসব কোম্পানির সহায়তায় ওই কৌশল অবলম্বন করে ইরানের এই বাহিনী।এই অর্থ ইরানের অস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সহায়তা করতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। অতীতেও একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ইরান ও ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘ইরানি সরকার জনগণের কল্যাণে নয়, বরং তাদের অস্থিতিশীল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্যই ব্যাপকভাবে ছায়া ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল।’’ সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ Read more

নুরুল হক নুর আইসিইউতে
নুরুল হক নুর আইসিইউতে

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে Read more

‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’
‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’

ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে Read more

২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন