রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের শাহাদত বার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’। দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই দিনে বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। তাঁরা হলেন— আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।এদিনে কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৬ টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে যাত্রা, সকাল সাড়ে ৭ টায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত, সকাল ৯:১৫ মিনিটে কালো ব্যাজ ধারণ ও শোক র‍্যালি, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল ১০:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা, বিকেল সাড়ে ৩ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বাদ আসর (বিকাল সাড়ে ৫:৩০ মিনিট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, অনুষ্ঠানে আবু সাঈদের বাবা থাকবেন প্রধান অতিথি। এছাড়াও আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। তারা সবাই স্টেজের উপরে থাকবেন। উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা নিচে থাকবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই
বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ করার অভিযোগ Read more

তিতাসের ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধ গ্যাস বিক্রি
তিতাসের ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধ গ্যাস বিক্রি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সিএনজি স্টেশন মালিক তিতাসের অবসরপ্রাপ্ত এক ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে Read more

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে Read more

বাঁশ কোড়লের নানান পদের রেসিপি
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি

বাঁশ মানেই যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘর বানানো থেকে শুরু করে সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ কিংবা খেলনা — Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব
দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন