শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজে টাইগাররা হার দেখল ২-১ ব্যবধানে। ৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে শ্রীলংকার জয়ের পর দ্বিতীয়টিতে জিতেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৯৯ রানে হেরে গেছে মেহেদী হাসান মিরাজের দল।শ্রীলংকার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনার ইঙ্গিতই দিয়েছিলেনন তানজিদ তামিম। ঝোড়ো গতিতে ব্যাটিং শুরু করলেও তৃতীয় ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তার আগে ১৩ বলে ১৭ রান করেন তিনি। পরের ওভারে ‘গোল্ডেন ডাক’ মারেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে নিজেই উইকেট বিলিয়ে আসেন পারভেজ হোসেন ইমন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে দুনিথ ভেলালাগের বলে ধরা পড়েন নিশান মাদুশকার হাতে। ৪৪ বলে ২৮ রান করেন তিনি। ৬২ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন হৃদয়। বড় জুটির ইঙ্গিত দিয়েও ফিরেছেন মিরাজ। ১০৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে ২৮ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। সেট হয়েও ব্যর্থ হন শামীম হোসেন পাটোয়ারি (১৮ বলে ১২)। বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ হয় ১৫৩ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে তাওহিদ হৃদয় ফিরলে। ৭৮ বলে ৩ চার ও একটি ছক্কায় ৫১ রান করেন তিনি। লেজের দিকের ব্যাটাররাও ছিলেন যাওয়া-আসার ভূমিকায়। শেষদিকের ব্যাটারদের নিয়ে জাকের আলি ৩৫ বলে ২৭ রানের ব্যক্তিগত ইনিংস খেললে তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কমে। ৬২ বল বাকি থাকতেই ১৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ। পাল্লেকেলেতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে শ্রীলংকা। আজ আজ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলংকা। যদিও শুরুতেই ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল ৫৬ রানের জুটি গড়েন। ৬৯ রানের মাথায় নিশাঙ্কাকে (৪৭ বলে ৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া তানভির ইসলাম। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ১০০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল ও আসালঙ্কা। দারুণ ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ১২৪ রান যোগ করেন এই দুজন। এরই মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ২০১৭ সালে ডাম্বুলায় আগের সেঞ্চুরিটি করেছিলেন তিনি। এছাড়াও কুমার সাঙ্গাকারা (৩০৯০), ব্রেন্ডন টেলর (২৮৭৩) ও হ্যামিল্টন মাসাকাদজার (২৪৪৯) পর বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে ২ হাজার রান পূর্ণ করেছেন কুশল মেন্ডিস।শেষ পর্যন্ত তিনে নেমে ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে থেমেছেন কুশল। দারুণ এই ইনিংস খেলার পথে ১৮টি চার হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক আসালঙ্কা ৬৮ বলে ৫৮ রান করে আউট হয়েছেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৪ বলে ১৮ রানে ২৮৫ রানে থামে শ্রীলংকা। ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে ৪৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। সমান ওভারে সমান উইকেট শিকার করা তাসকিন আহমেদের খরচা ৫১ রান। একটি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব ও শামিম হোসেন পাটোয়ারি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা। আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার Read more

টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে যেসব বিপদ ডেকে আনছেন
টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে যেসব বিপদ ডেকে আনছেন

আমাদের মধ্যে অনেকেরই টয়লেটে বসে ফোন স্ক্রল করার অভ্যাস রয়েছে। কিন্তু জানেন কী টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে শুধু সময় Read more

বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১
বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

শহীদ হাদির কবরে রোপণ করা হলো রক্তজবা গাছ
শহীদ হাদির কবরে রোপণ করা হলো রক্তজবা গাছ

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই Read more

নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ
নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে লাল সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন